অর্ধেক আইএসএল! ইস্টবেঙ্গলের শাপে বরই হল
এবারের এই দুরন্ত জয়ের পর একটাই প্রত্যাশা, এবার দলগঠনে যেন গড়িমসি না হয়। কোচ অস্কার ব্রুজোন থাকছেন কিনা, দ্রুত তার নিষ্পত্তি হোক। এখন থেকেই দলগঠনে নেমে পড়া হোক। শুধু এজেন্ট নির্ভর দলগঠন নয়। কর্তাদের পাশাপাশি প্রাক্তন ফুটবলারদেরও মতামত নেওয়া হোক। আরও বেশি করে বাঙালি প্রতিভা তুলে আনা হোক।
