বুক দিয়ে আগলে রেখেছিলেন মোহনবাগানকে

টুটু বাবু বুঝেছিলেন, ভাল দল না গড়লে মাঠেও ভাল ফল পাওয়া যাবে না। ট্রফি জিততে গেলে খেলোয়াড়দের যেমন ভূমিকা থাকে, তেমনই কর্তাদেরও বড় ভূমিকা থাকে। তখনকার মোহনবাগানে স্পনসর ছিল না। কার্যত নিজের পকেট থেকে টাকা দিয়েই দল গড়তেন এই মানুষটি।