দিকপালদের বিদায় এমন ম্যাড়মেড়ে কেন?‌

রজত সেনগুপ্ত ভারতীয় ক্রিকেট শেষ ফেয়ারওয়েল টেস্ট কবে দেখেছিল?‌ সেই ওয়াংখেড়েতে, শচীন তেন্ডুলকারের বিদায়বেলায়। তার আগে সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলেরা বিদায়ী টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন। আর কারও বিদায়টাই তেমন মধুর...

গম্ভীরের এত বায়না কেন!‌

গৌতম গম্ভীর ঠিক কী চান, বোঝা মুশকিল। আপাতভাবে মনে হবে, তিনি সিনিয়রদের সরিয়ে নিজে দলের সর্বেসর্বা হয়ে উঠতে চান। বেশ, ভাল কথা। কিন্তু তার জন্য তো সাফল্য চাই। সাফল্য না...

বোর্ড কি আত্মসমীক্ষার জন্য তৈরি?‌

সবুজ সরখেল সময় বদলে যায়। প্রজন্মও বদলে যায়। ভারতীয় ক্রিকেটে একটা সময় ছিল, যখন ছিল গাভাসকার–‌কপিলদেবদের যুগ। নয়ের দশকে সেই ব্যাটন যেন তুলে নিলেন শচীন–‌সৌরভ–‌রাহুলরা। তারপর এসে গেলেন বিরাট–‌রোহিত। টেস্টে...

আড়াল থেকে চিরআড়ালে

অজয় নন্দী বিশ্বকাপ ফুটবল বা বিশ্বকাপ ক্রিকেট। সাধারণত দেখা যায়, কোনও কাগজ বা চ্যানেলের ক্রীড়া সম্পাদকরা যাচ্ছেন কভার করতে। তাঁরা ম্যাচরিপোর্ট করেন, তারকাদের কথা লেখেন, শিবিরের গোপন খবর লেখেন, সেই...

পঁচিশে বৈশাখ এলে বাঙালিকে আর পায় কে!‌

সিলেবাসের বাইরে গিয়ে একটা ছোট গল্প পড়েছেন!‌ প্রবন্ধ, চিঠিপত্র— এগুলো তো বাদই দিলাম। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবচিত্র। হয়তো, সেই আক্ষেপ নিয়েই রবি ঠাকুর লিখেছিলেন, ‘‌তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি।’‌ হ্যাঁ, আমরাও রবীন্দ্র পূজার ছলে তাঁকে ভুলেই থাকি।

‌রবি ঠাকুরকে বন্দি রেখেছিল বিশ্বভারতীই

রবীন্দ্র চেতনা ছড়িয়ে দেওয়ার বদলে রবীন্দ্রনাথকে বন্দী রাখার কাজটাই করেছে বিশ্বভারতী। তাই রবি ঠাকুর বিশ্বকবি তো দূরের কথা, জাতীয় কবিও হতে পারেননি। বাঙালি হয়েই থেকে গিয়েছেন।

রবি ঠাকুরের বউদিকে নিয়ে বাঙালির আগ্রহের শেষ নেই

তখন পাড়ায় পাড়ায় রবীন্দ্র-নজরুল সন্ধ্যা হত। এমনই একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ নিয়ে বক্তব্য রেখেছিলুম। পরদিন সকালে পাড়ার এক কাকিমা বললেন, এত কথা বললি, কিন্তু এটা তো বললি না যে রবীন্দ্রনাথ শালীকে বিয়ে করেছিল? বরাবরই দেখেছি, রবীন্দ্রনাথের অন্য কিছুতে আমাদের আগ্রহ না থাকুক, বউ আর বউদিকে নিয়ে আমাদের প্রবল আগ্রহ।

রবীন্দ্রনাথ ছাড়া প্রেস্টিজ থাকে না

রবীন্দ্রনাথ এমন একটা বিষয়, যাকে ছাড়া চলে না। ঘর সাজাতে রবি ঠাকুর। নিজেকে বুদ্ধিজীবী জাহির করতেও ভরসা সেই রবি ঠাকুর। ট্রাফিক সিগনালেও তিনি, রেস্তোরাঁর মৃদু মন্দ আলোতেও তিনি। তাঁর নিস্তার...

বেঙ্গল টাইমস।। সত্যজিৎ স্পেশাল

সত্যজিৎ রায়ের জন্মদিনে বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ। নানা আঙ্গিক থেকে কিংবদন্তি পরিচালককে ফিরে দেখা। থাকছে নানা আকর্ষণীয় লেখায় সমৃদ্ধ বিশেষ ই–‌ম্যাগাজিন। দেওয়া হল ওয়েব লিঙ্ক।

কোনওবার ভোটে, কোনওবার যুদ্ধের দামামায়, সত্যজিতের জন্মদিন হারিয়েই যায়

কিংবদন্তি পরিচালককে কীভাবেই বা স্মরণ করতে পারি!‌ বেশি কিছু করার দরকার নেই। তাঁর ছবি তো আর খুব দুষ্প্রাপ্য নয়। অন্তত ইউটিউব থেকে একটা ছবি দেখা যায়। হয়তো আগে দেখা, তবু না হয় আবার দেখলেন। তাঁর অনেক ছোট গল্প, উপন্যাস অডিও বুক হয়ে ঘুরে বেড়ায়। বই পড়ায় যদি সত্যিই অ্যালার্জি থেকে থাকে, না হয় একটা বা দুটো অডিও বুক শুনলেন। ফোনের দিকে তাকিয়ে কত সময়ই তো নষ্ট হয়। না হয় একদিন সেটা সত্যজিৎ চর্চায় লাগালেন।