পঁচিশে বৈশাখ এলে বাঙালিকে আর পায় কে!
সিলেবাসের বাইরে গিয়ে একটা ছোট গল্প পড়েছেন! প্রবন্ধ, চিঠিপত্র— এগুলো তো বাদই দিলাম। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবচিত্র। হয়তো, সেই আক্ষেপ নিয়েই রবি ঠাকুর লিখেছিলেন, ‘তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি।’ হ্যাঁ, আমরাও রবীন্দ্র পূজার ছলে তাঁকে ভুলেই থাকি।
