‌স্পিনার লেলিয়েও তাহলে লাভ হল না!‌

এখন ছবিটা কিছুটা বদলেছে। বিদেশের মাটিতে ভারত সিরিজ জিতছে। এমনকী, অস্ট্রেলিয়ায় গিয়ে দু’‌বার অস্ট্রেলিয়াকে সিরিজে হারিয়ে এসেছে। কিন্তু দেশের মাটিতে স্পিনের পিচ বানিয়েও এমন পর্যুদস্ত হতে হল কেন?‌ ভারতীয় স্পিনাররা যে খারাপ বল করেছেন, এমন নয়। কখনও অশ্বিন, কখনও জাদেজা। আবার কখনও ওয়াশিংটন, তো কখনও কুলদীপ। যে যখন সুযোগ পেয়েছেন, দারুণভাবে কাজে লাগিয়েছেন। বিপক্ষকে অল্প রানেই গুটিয়ে দিয়েছেন। তারপরেও হারতে হল কেন?‌ মূল দায় অবশ্যই ব্যাটসম্যানদের।

হারিয়ে যাওয়া স্মৃতির সরণি বেয়ে ….

জীবনে চলার পথে হারিয়ে যাওয়া কোনও বন্ধুর সেই দুষ্টুমির কথা উঠে আসতেই পারে। কোনও মাস্টারমশাইয়ের ধমক বা স্নেহের শাসন, সরস্বতী পুজো বা দুর্গা পুজোর ছোট ছোট ঘটনা, যেগুলো মাঝে মাঝেই মনে পড়ে যায়। লড়াইয়ের দিনগুলোয় কারা বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত? জীবনের এতটা পথ পেরিয়ে আসার পর যদি কৃতজ্ঞতা স্বীকার করতে ইচ্ছে করে, সেই দরজা খোলা থাক।