এমন কীর্তিমানকে বারবার টিকিট কে দেয়!‌

এই লোকটি যে কাজে পারদর্শী, সেই যোগ্যতার কারণেই তাঁকে প্রার্থী করা হয়েছে। তিনি টাকা তুলতে পারেন, এই কারণেই তিনি প্রার্থী। তিনি জানেন, কোথায় নজরানা পৌঁছে দিতে হয়। সেই নজরানা ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছে দিতে পারেন বলেই তিনি বারবার টিকিট পান। তাই মিডিয়ার সামনে বড়জোর মুখ্যমন্ত্রী লোকদেখানো দু–‌এক লাইন বলবেন। এর বেশি কিছু করার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই। তিনি সত্যিই বড় অসহায়।

বিধানসভাকে কোন ছ্যাবলামির স্তরে নামাচ্ছেন?‌

ভাবতে অবাক লাগছে, কাদের হাতে থাকছে এই বিধানসভা!‌ দু’‌জন বিধায়কের শপথকে ঘিরে এমন কলতলার ঝগড়া কি কাম্য?‌ এমন রাজ্যপাল থাকলে এমনই হয়। এমন স্পিকার থাকলে এমনই হয়। এমন বিধায়করা নির্বাচিত হলে এমনই হয়।