শ্রমিকরা রাজ্যেই থাকুন

এক রাজ্যের শ্রমিক অন্য রাজ্যে যায় কেন?‌ সহজ কথা, কাজের খোঁজে। শুধু যে শ্রমিকরা যান, এমন তো নয়। ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পাশ করেও অনেকে উন্নততর কাজের খোঁজে ছুটে যান ভিন দেশে বা ভিন রাজ্যে। ঠিক তেমনই শ্রমিকরাও যান। হয়তো শ্রমিকের সংখ্যাটা অনেক বেশি। অনেক রাজ্য আছে, যেখানে কাজ আছে, কিন্তু পর্যাপ্ত শ্রমিক নেই। অনেক রাজ্য আছে, যেখানকার শ্রমিকরা কাজের খোঁজে চলে যান দুবাই বা আরব দুনিয়ায়।