পড়া আর শোনা দিব্যি মিশে গেছে
গত কয়েক বছরে পড়ার ছবিটাই যেন বদলে গেছে। প্রযুক্তি নানা দরজা খুলে দিয়েছে। প্রথমত, এখন বাঙালির বই কেনা আর শুধু বইমেলা নির্ভর নয়, এমনকী কলেজ স্ট্রিট নির্ভরও নয়। অনলাইনে সারা বছরই বই পাওয়া যায়। ঘরে বসেই অর্ডার দেওয়া যায়। ঘরে বসেই পাওয়াও যায়। সারাবছরই এই কেনাকাটা চলছে।
