ক্যাপ্টেন, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে

এই ব্রিগেডের কথা!‌ অনেকদিন মনে থাকবে। এই ব্রিগেড থেকে একবুক অক্সিজেন নিয়ে ফিরলাম। মনে হল, দিনটা সার্থক। এলাকার কোনও মিটিং বা মিছিলে হয়তো এরপরেও আমাকে দেখা যাবে না। চায়ের দোকানের তর্কেও হয়তো গুটিয়েই থাকব। তবু মনে মনে এই দলটাকে যেন আরও একটু ভালবেসে ফেললাম।

এই ব্রিগেডে অনেকটাই সদয় ছিল মূলস্রোত মিডিয়া

এটা বামেদের কাছেও বড় একটা শিক্ষা। ঠিকঠাক দাবি নিয়ে জমায়েত হলে, তরুণ ব্রিগেডকে সামনে এগিয়ে দিলে, মানুষের মনে ইতিবাচক ছাপ ফেলা যায়। মিডিয়াকে গালমন্দ অনেক হয়েছে। অন্তত এই ব্রিগেডের পর একটা ধন্যবাদও কিন্তু মূলস্রোত মিডিয়ার প্রাপ্য।