মহুয়া, তুমি শিল্প সম্মেলনের ছায়াও মাড়াবে না
মহুয়া, তোমাকে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি করে দিলাম। লোকে ভাবল প্রোমোশন। আসলে, বুঝিয়ে দিলাম, জাতীয় নেত্রী তো দূরের কথা, তুমি রাজ্য নেত্রীও নও। তোমাকে বড়জোর জেলার নেত্রী বলা যেতে পারে। কী জানি, আবার কার সঙ্গে আলাপ হবে! আবার কোনও বিশেষ বন্ধু জুটিয়ে ফেলবে। অতএব, তুমি আর শিল্প সম্মেলনের ছায়া মাড়িও না।
