এবার থেকে মাঝপথে জুয়াড়ি লাগাতে হবে

সব ম্যাচ জিতে এলে এমনই হয়। আরে বাবা, দেশে তো নিয়ম কানুন আছে, নাকি!‌ মাঝে মা হয় একটা দুটো হারতে পারতিস। তাহলেও শেষ চারে যাওয়া আটকাত না। এদিকে, হারের কোটাও কমপ্লিট হয়ে থাকত। ফাইনালে নাছোড়বান্দা প্রত্যাশা তৈরি হত না। চাপ একটু হলেও কমত। এবার থেকে মাঝপথে জুয়াড়ি লাগাতেই হবে। যারা মাঝপথে দু একটা ম্যাচ হারানোর ব্যবস্থা করবে।