জয়ীর উল্লাস নয়, হারের দীর্ঘশ্বাসই আমাদের সঙ্গী
সব আশায় যেন জল ঢেলে দিল সবরমতী। টানা দশ ম্যাচ জিতলেও আসল সময়ের চাপ নিতে আমরা ব্যর্থ, সেটা আবার প্রমাণিত। যেদিন বিপর্যয় আসে, সেদিন টেনে তোলার কেউ থাকেন না। সেদিন কোনও ম্যাজিকই বোধ হয় কাজ করে না। সেদিন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না।
