উন্মাদনার ইডেন, হাহাকারের ইডেন

আমি ইডেনে বসে নীল জার্সি গায়ে বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখছি, ‌এই ছবি ছড়িয়ে দেওয়ার তীব্র একটা নেশা। মাঠে যাঁরা হাজির হচ্ছেন, তাঁদের অধিকাংশই কম–‌বেশি নেই নেশায় আক্রান্ত। তাঁদের ফেসবুকে উঁকি মারলেই বোঝা যাবে। সিএবি–‌র এক কর্তা মজা করে বললেন, ‘‌মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ করে দিন। দেখুন, সত্তরভাগ লোক আর টিকিট চাইবে না।’‌