ডার্বির আগুন নিয়ে খেলবেন না

অজয় নন্দী দুই ক্লাবের কর্তাদের যত দেখি, তত অবাক হই। একসময় কারা ছিলেন এইসব ক্লাবের দায়িত্বে?‌ আর আজ কারা?‌ একসময় মোহনবাগানের ফুটবল সচিব ছিলেন শৈলেন মান্না। আর আজ সেই দায়িত্বে...

অপদার্থ কর্তাদের জন্যই টিকিটের এই হাহাকার

পেশাদারি দক্ষতা থাকলে এই টিকিট বন্টন মসৃণভাবে হওয়া সম্ভব। কিন্তু এই কর্তাদের সেটা নেই। তাই সমর্থকদের ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়। এই লম্বা লাইন আবেগের বার্তা নয়। কর্তারা কতখানি অপদার্থ, তার বার্তা। এই লম্বা লাইন দেখে, গর্বিত নয়, কর্তারা একটু লজ্জিত হোন।

ভাল করে পোস্টার দেখুন, আগে সুচিত্রা, পরে উত্তম

উত্তম–‌সুচিত্রা। পরপর উচ্চারিত হয় নাম দুটো। প্রায় প্রবাদ হয়ে গেছে। কিন্তু একটু তলিয়ে পোস্টারগুলো দেখুন। তাহলেই বুঝতে পারবেন। অধিকাংশ ছবির পোস্টারেই কিন্তু উত্তম–‌সুচিত্রা নয়, লেখা আছে সুচিত্রা–‌উত্তম। অর্থাৎ, সুচিত্রার নাম আগে। এটাই নাকি সুচিত্রার শর্ত ছিল। নীরবে মেনেই নিয়েছিলেন মহানায়ক। লিখেছেন স্বরূপ গোস্বামী।