যে কোনও জোট ভেস্তে দিতে তৃণমূল একাই যথেষ্ট
একসময় তিতিবিরক্ত হয়ে অটল বিহারী বাজপেয়ী নাকি বলেছিলেন, যাঁদের জয়ললিতা, মায়াবতী ও মমতার মতো বন্ধু থাকে, তাদের আর শত্রুর দরকার হয় না। সময় বদলেছে। নরেন্দ্র মোদি প্রায় সব ব্যাপারেই বাজপেয়ীর উল্টো রাস্তায় হাঁটেন। তিনি হয়ত মনে মনে উপলব্ধি করছেন, যাঁদের মমতার মতো বিরোধী থাকে, তাদের আর বন্ধুর দরকার হয় না।
