এবার নতুন বৃত্তের সন্ধানে নীরজ

বয়স ২৫ বছর হলেও বেশ পরিণত। অলিম্পিক!‌ সেই ভাবনাকেও আপাতত সরিয়ে রাখছেন। আবার ফোকাস সেই এশিয়ান গেমসে। এই পদক জেতা হয়ে গেছে পাঁচ বছর আগেই। দ্বিতীয়বারের হাতছানি। আসলে, একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে। নতুন বৃত্তটাকে নতুন করে শুরু করতে চান পানিপথের যুবক।

ক্রীড়া দিবসের জন্য এর থেকে ভাল দিন কী হতে পারত!‌

আন্তর্জাতিক আসরে ভারতের সবথেকে বেশি সাফল্য কোন খেলায়?‌ মানে, অলিম্পিকে সবথেকে বেশি সফল কোন খেলায়?‌ অবশ্যই হকি। আর সেই হকির কিংবদন্তি ধ্যানচাঁদের জন্মদিনকেই বেছে নেওয়া হয়েছে ক্রীড়া দিবস হিসেবে। এর চেয়ে ভাল দিন আর কীইই বা হতে পারত!‌