শুরুর আগেই বর্ণহীন হয়ে গেল বিশ্বকাপ
সেই ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপে খেলবে না! এখনও মন থেকে মেনে নিতে পারছি না। গতবারও তাদের কোয়ালিফাইং রাউন্ডে খেলেই উঠে আসতে হয়েছিল। এমনকী দশ দলের মধ্যে ছিল ন’নম্বরে। তবু তো তারা ছিল। তবু তো মনে হচ্ছিল, লয়েড, রিচার্ডস, লারাদের উত্তরাধিকারীরা আছেন। ক্রিস গেল একটা ছক্কা মারলেই কেমন একটা ভাল লাগা তৈরি হত। কৈশোরের সেই দিনগুলো যেন একটু হলেও উকি দিয়ে যেত। এবার কেমন যেন একটা শূন্যতা নেমে আসবে। এই প্রজন্ম হয়ত বুঝবেও না, ওয়েস্ট ইন্ডিজ মানে আসলে কী। কিন্তু আমার মতো অনেকেই আছেন, যাঁরা একসময় রিচার্ডস–মার্শালদের ভালবেসেছিলেন। তাঁদের কাছে এবারের বিশ্বকাপ যেন অনেকটাই বর্ণহীন।
সব্যসাচীরা এত সাহস পান কোত্থেকে?
দোষটা সব্যসাচীর নয়। তিনি কেমন, সবাই জানেন। এটা জানার পরেও যাঁরা তাঁকে বিধান নগরের মতো জায়গার চেয়ারম্যান করেন, লজ্জাটা তাঁদেরই পাওয়া উচিত। আসল ঘৃণা, আসল ধিক্কারটা তাঁদেরই প্রাপ্য।
