এমন ভ্রমণপ্রিয় জাতি আর কটা আছে!
বাঙালি এখনও সেই ভ্রমণপ্রিয় জাতিই থেকে গেছে। সে চার মাস আগে লাইনে দাঁড়ায়। টিকিট না পেলে পরেরদিন আবার দাঁড়ায়। তাও টিকিট না পেলে এজেন্টের শরণাপন্ন হয়। চড়া দাম দিতেও প্রস্তুত থাকে। কিন্তু তারপরও টিকিট পাওয়া যায় না। ভারতের আর কোন জাতি সম্পর্কে এমনটা বলা যায়!
