ভিভ, আমার সেই কৈশোরের সম্রাট
সেই ওয়েস্ট ইন্ডিজ নাকি বিশ্বকাপ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। সুপার সিক্সে এমন জটিল অঙ্ক, তারা আদৌ বিশ্বকাপে খেলতে পারবে কিনা, তা নিয়েই সংশয়। নিজের প্রিয় দল বিশ্বকাপের আঙিনাতেই থাকবে না! এমন একটা নির্মম বাস্তব কী করে হজম করি!
