দিব্যি ভুলেই ছিলাম সত্যজিৎকে

পয়লা মে–‌র জন্য পরেরদিন কাগজ বন্ধ থাকে। অর্থাৎ, সত্যজিৎ রায়ের জন্মদিনে কাগজ বেরোয় না। ফলে, বিশেষ ক্রোড়পত্র, স্মৃতিচারণের পর্ব সেরে রাখতে হয় দু–‌একদিন আগেই। কী হবে, কিছুটা আন্দাজ করাই যায়। কেউ‌ ফেসবুকে ছবি সাঁটালেন। কেউ হোয়াটস অ্যাপ স্টেটাসে সত্যজিৎ রায়ের ছবি দিয়ে তাঁকে ধন্য করলেন। ওইটুকুই। হাতের সামনে ইউটিউব। ঢালাও নেট পরিষেবা। কিন্তু কজন দেখবেন সত্যজিতের অন্তত একটা ছবি?‌ বইয়ের তাকের ধুলো সরিয়ে কজন পেড়ে নেবেন সত্যজিতের কোনও বই!‌