একবুক অভিমান নিয়েই চলে গেলেন আড়ালে থাকা শিল্পী
এভাবেই একদিন হাতে এল কবি অরুণ চক্রবর্তীর সেই কবিতা। সেই কবিতায় সুর দিলেন। মঞ্চে গাইতে লাগলেন। মঞ্চ থেকেই ছড়িয়ে গেল মুখে মুখে। ডাক এল ভি বালসারার কাছ থেকে। তিনি এই গানের রেকর্ড করাতে চান। বালসারাজির তত্ত্বাবধানে সেই রেকর্ড করলেন সুভাষ চক্রবর্তী। তখন সোশ্যাল মিডিয়ার রমরমা ছিল না। এফএম–ও ছিল না। বা, সুভাষ চক্রবর্তী সে অর্থে তারকা গাইয়েও ছিলেন না। তাই, এখনকার পরিভাষায় যাকে ‘ভাইরাল’ বলা হয়, তেমনটা হয়ত হয়নি। তবু, যাঁরা লোকগানের খোঁজ রাখেন, তাঁরা শুনেছিলেন।
