সহজ কাজকে অকারণ জটিল করছে সিবিআই

অনুব্রত কোথায় লটারি কেটেছিলেন। সেই টিকিট আসলে তাঁর কিনা। এসব বিষয় নিয়ে অবান্তর চর্চা চলছে। প্রশ্নটা এখন আর অনুব্রত কোথা থেকে টাকা পেতেন, সেটা নয়। সেটা এতদিনে মোটামুটি অনেকটাই জানা হয়ে গেছে। এখন প্রশ্ন হল, অনুব্রত কোথায় পাঠাতেন। গত দু’‌মাসে সেই প্রশ্নের কিনারা করতে এত টালবাহানা কেন?‌