এই ছ্যাঁচড়ামো মোহন–সচিবকে মানায়!
প্রচারের মোহ কম–বেশি অনেকেরই থাকে। কিন্তু তিনি যেটা করে চলেছেন, তাকে স্রেফ ছ্যাঁচড়ামো ছাড়া আর কী বলা যায়, জানি না। যেটা সহজেই দু’পক্ষের কথাবার্তায় মিটে যাওয়ার কথা, সেটাকে অহেতুক জটিল করছেন। দুজনের হাতে দুটো মোবাইল। দুজনের কাছেই দুজনের নম্বর আছে। কথা বলবেন, মিটিয়ে নেবেন। এটাই তো হওয়া উচিত। তার বদলে দেড় মাস ধরে এই সস্তা নাটক করে চলেছেন।
