অফস্টাম্পের বাইরে, যাঁদের পড়া উচিত তাঁরাই সময় পেলেন না
এমন একটা দুরন্ত ধারাবাহিক নিঃশব্দে শেষ হয়ে গেল। হয়ত পরে বই হয়ে বেরোবে। থেকে যাবে মহাকালের কাছে দলিল হয়ে। গুণগ্রাহী পাঠক নিশ্চয় আছেন। কিন্তু যাঁদের সবার আগে পড়ার কথা, সেই সাংবাদিকরা বা সাংবাদিকতার শিক্ষার্থীরা হয়ত সেই পাঠকবৃত্তের বাইরেই থেকে যাবেন। এটাই সবথেকে বড় ট্র্যাজেডি।
