সন্দীপ লায়েকের গল্প

শিয়ালদা মেন লাইন থেকে বেরিয়ে ডান দিক ধরে আচার্য প্রফুল্লচন্দ্র রোড ধরে এগিয়ে গেলে ফ্লাই ওভার শেষ হওয়ার আগে যেখানে কাইজার স্ট্রিট শুরু হচ্ছে তার আগে দীনেশের কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র মানে আসলে একটা রংচটা টেবিল। ফ্লাইওভারের গা ঘেঁষে সেটা দাঁড় করানো। টেবিলের পিছন দিকে দাঁড়িয়ে থাকা শনিঠাকুর। তার সামনে একটা পেতলের থালায় হলুদ মেশানো জল। সেই জলে দু একটা ফেলে রাখা এক, দুই, পাঁচ দশ টাকার কিছু কয়েন।