রাজ্যের অবস্থা কেমন, রাজ্যপালের থেকে ভাল কে জানেন!

যাক, শেষপর্যন্ত সাংবিধানিক সঙ্কট তৈরি হল না। রাজ্যের লেখা বয়ানই পাঠ করলেন রাজ্যপাল। তিনি পাঠ করলেন ঠিকই, কিন্তু রাজ্যের অবস্থা তাঁর থেকে ভাল কে জানেন! যেভাবে হেনস্থার শিকার হচ্ছেন, এর আগে কোনও রাজ্যপালকে এভাবে অপমানিত হতে হয়নি। লিখেছেন সরল বিশ্বাস।