সিরিয়াল বন্ধ করুন, দেখবেন ঝগড়াও থেমে গেছে

রোজ ঝগড়া লেগেই আছে। কখনও প্রকাশ্যে। আবার কখনও ঠান্ডা যুদ্ধ। প্রায় সব পরিবারেই এটা চেনা ছবি। সিরিয়াল দেখা বন্ধ করুন। দেখবেন, অনেক ঝগড়া থেমে গেছে। লিখেছেন স্নেহা সেন।

শ্রীকান্তর পঞ্চম খণ্ড কেন যে লিখলেন না!‌

তখন সিরিয়াল ছিল না। বই ছিল। খিড়কি থেকে সিংহদুয়ারের চৌহদ্দিতে আটকে থাকা মা–কাকিমাদের কাছে সেটাই ছিল অক্সিজেন। অলস দুপুরে মা–‌কাকিমা আপনার লেখা নিয়েই আলোচনা করেছে। তর্ক করেছে। বাঙালির চিরাচরিত পিএনপিসি!‌ তাও সেই আপনার লেখা নিয়েই। লিখেছেন অন্তরা চৌধুরি।

রবিবারের অণু গল্প: বাটিচচ্চড়ি

বেঙ্গল টাইমসে জমজমাট অণু গল্পের আসর। গল্পও আছে, আবার বেড়ানোর আমেজও আছে। একদিকে শিলং–‌চেরাপুঞ্জি। অন্যদিকে ঝিঙ্গার বাটিচচ্চড়ি। ভাষা বিভ্রাটে অন্য আরও মজাদার। লিখেছেন শর্মিলা চন্দ।

ভোরে উঠুন, চিঠি লিখুন

সত্যজিৎ রায় রোজ ভোরে উঠে কী করতেন ? সবার আগে তিনি চিঠি লিখতে বসতেন। অনেক চিঠি জমে থাকত। শুটিং চলাকালীন লেখা হত না। তবে একটু ফুরসত পেলেই বসে যেতেন বিভিন্ন প্রান্ত থেকে আসা সেইসব চিঠি নিয়ে। একের পর এক চিঠির উত্তর লিখতেন। কাউকে হয়ত নিজে থেকেই লিখলেন। রোজ তিনটে বা চারটে চিঠি লিখতেন। তখনও বাড়ির অন্য কেউ হয়ত ঘুমিয়েও ওঠেননি। তারপর কাজ শুরু করতেন।