একদিকে শতবর্ষ পালনের লম্বা মিছিল। কী আশ্চর্য, গত বছর ঠিক এই দিনেই চিরতরে জীবনের ময়দান থেকে বিদায় নিয়েছিলেন স্বপন বল। এক বছর আগে, এই দিনেই মর্মস্পর্শী একটি লেখা লিখেছিলেন কুণাল দাশগুপ্ত। এক বছর পর, সেই লেখাই ফিরে এল বেঙ্গল টাইমসে।
রাত দশটা থেকে এগারোটা, কীরকম প্যাসেঞ্জার, এগারোটা থেকে বারোটা কী রকম প্যাসেঞ্জার, একটা মোটামুটি হিসেব থাকবে তো। যদি চারজন যাত্রী পিছু একটি ট্যাক্সিও ধরি, তাহলে কতগুলো ট্যাক্সি দরকার হতে পারে, তার ধারনা থাকবে না? এমন তো নয় যে রাতের দিকে শহরে ট্যাক্সি চলে না। তাহলে পরিবহন দপ্তরের সঙ্গে বা ট্যাক্সি ইউনিয়নের সঙ্গে বসতে আপত্তি কোথায়? রাতের দিতে যেন পর্যাপ্ত ট্যাক্সি থাকে, সেই অনুরোধ তো করা যেতে পারে। হাওড়ায় নতুন কমিশনারেট হয়েছে। কিন্তু এই প্রাথমিক উদ্যোগগুলো কি আদৌ নেওয়া হয়েছে? নেওয়া হলেও তার ফলো আপ হয়েছে?
নাগরিক জীবনের নানা সমস্যার কথা তুলে ধরতে পারেন। থানা, অফিস, হাসপাতাল, স্টেশন, ইউনিভার্সিটি- নানা জায়গায় ভোগান্তি হলে আমাদের জানাতে পারেন। নিজের সেই অনুভূতিকে পাঠকদের মধ্যে ভাগ করে নিতে পারেন।
উত্তম কুমারকে বড় করতে গিয়ে আমরা অহেতুক বাকিদের ছোট করে ফেলি। ভুলে যাই সেই সময়টাকে। প্রত্যেকেই যেন একেকজন দিকপাল। কাকে ছেড়ে কার কথা বলবেন ? অথচ, সেই মানুষগুলো উত্তমের আড়ালেই থেকে যান। সেই পরিমণ্ডলে কারা ছিলেন ? তুলে আনলেন সরল বিশ্বাস।
গত কয়েক বছরে অনেক শিক্ষক, অধ্যাপক আক্রান্ত হয়েছেন। কলেজে কলেজে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভূমিকায় সরকারকে কখনও দেখা যায়নি। দেরিতে হলেও যদি শুভবুদ্ধি আসে, মন্দ কী ? যদি শুভবুদ্ধি ধার করাও হয়, তাই বা মন্দ কী ?
বিতর্কঃ উত্তম কুমার শেষ, বাংলা ছবিও শেষ। পক্ষে-বিপক্ষে বেশ কিছু চিঠি এসেছে। আজ দুটি চিঠি প্রকাশ করা হল। দুটিই ভিনরাজ্য থেকে পাঠানো। আগামী সাতদিনে আরও কিছু লেখা প্রকাশিত হবে। আজ প্রথম কিস্তি।
উত্তরবঙ্গে এবার পঞ্চায়েত সমিতির হাতবদল। কোচবিহার জেলায়। ৪৫ জনের মধ্যে ২৩ জন যোগ দিলেন বিজেপিতে, সেই তালিকায় রয়েছেন সভাপতিও। লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোনও পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল তৃণমূলের।
পুর নির্বাচন ছিল কার্যত প্রহসন। চেয়ারম্যান হয়েছিলেন সৌমিক সোসেন। তার পরেও দল ভাঙানো, হুমকি দেওয়ার ভুরি ভুরি অভিযোগ। দুর্নীতি, কাটমানি, ঔদ্ধত্য— এসব তো ছিলই। দলের আনা অনাস্থাতেই সরে যেতে হল কীর্তিমান সৌমিককে।
কলকাতার মহানায়ক বলিউডে সফল হতে পারলেন না কেন ? অনেকে বলেন রাজ কাপুরের ষড়যন্ত্র। কেউ বলেন, উত্তম নিজেই দায়ী। ভুল লোকের খপ্পরে পড়েছিলেন। আসলে ঠিক কী হয়েছিল ? অনেক অজানা দিক উঠে এল এই প্রতিবেদনে।
অন্যান্যবার জুলাইয়ের শুরুতেই এসে যায়। এবার কিছুটা দেরি। ২৬ জুলাই বাজারে এসে যাচ্ছে আনন্দমেলা। বাঙালির পুজো সংখ্যা অভিযান শুরু। থাকছে সাতটি উপন্যাস। ছোট গল্প, কমিক্স, আকর্ষণীয় ফিচার তো আছেই।