রাজীবের নিষ্পত্তি পরে, আগে সিবিআই–কে ভর্ৎসনা করা হোক
রাজীব কুমার প্রমাণ লোপাট করেছেন, এটা বুঝতে সিবিআই–এর পাঁচ বছর লেগে গেল? পাড়ার পল্টু যেটা পাঁচদিনে পারে, সেটা সিবিআই পাঁচ বছরেও পারে না! রাজীব–অর্ণবকে নাকি আগে চিঠি দেওয়া হয়েছে। তাঁরা আসেননি। এই স্পর্ধা তাঁদের হয় কী করে? সিবিআই নিজেকে কোথায় টেনে নামিয়েছে, নিজেরাই ভেবে দেখুক। লিখেছেন রক্তিম মিত্র।
