ভোট চুকলেই নজর বিশ্বকাপে
আইপিএলের আসর থেকে অনেকটাই দূরে ছিল বেঙ্গল টাইমস। কিন্তু এবার দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ভোট–পর্ব চুকলেই বিশ্বকাপ সংক্রান্ত নানা আকর্ষণীয় প্রতিবেদন থাকবে বেঙ্গল টাইমসে। পুরো জুন মাস জুড়েই এই ক্রিকেট জ্বর থাকবে। শুধু খেলা নয়, তাকে ঘিরে নানা স্মৃতিচারণ, গল্প, ছড়াও থাকতে পারে। পাঠকের জন্যও থাকছে বিশেষজ্ঞ হয়ে ওঠার সুযোগ।
