ভুবনের মাসির বা বাঙ্গালির পিসির গল্প

যাহারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙিল, তাহাদের সহিত দফায় দফায় জোট ছিল, ইহা জানিয়াও আমরা vandal দের নেত্রীকে ভোট দিয়াছি। বিধানসভায় ভাঙচুরের কথা জানিয়াও ইহাকে ক্ষমতায় আনিয়াছি। সেসময় যদি ইহাকে শাসন ও নিবারণ করিতাম, যদি ত্রিপুরায় মূর্তি ভাঙার প্রতিবাদ করিতাম, তাহা হইলে আজ এ দশা ঘটিত না। তাহা করি নাই। এজন্য আমাদের এই পুরস্কার হইল।

ভোট না দিতে পারাটা কিন্তু সমর্থককেও শত্রু বানিয়ে দেয়

গত বছর ঠিক এরকম সময়। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তাল বাংলা। ভোটের নামে হয়েছিল চূড়ান্ত প্রহসন। অধিকাংশ মানুষই ভোট দিতে পারেননি। বলা ভাল, প্রশাসনের নির্লজ্জ মদতে জুলুমবাজি করেই পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। এবারও ভোটের আবহ। ছবিটা অনেকটাই অন্যরকম। এই ভোটের আবহে সেই ভোটের সময়কে ফিরে দেখা। এক বছর আগের সেই লেখাটি ফিরিয়ে আনা হল বেঙ্গল টাইমসে।