জোট ভেস্তে যাওয়ায় নানা মহলে নানা হাহুতাশ। কেউ কেউ ভাবছেন, বামেদের ফল বোধ হয় আরও খারাপ হবে। কিন্তু এই জোট না হওয়া শাপে বরও হতে পারে। এখন শুধু দরকার নিজেদের শক্তিতে আস্থা রাখা। এমন কিছু ফল হয়ত বেরিয়ে আসতে পারে, যা কেউ ভাবতেও পারছেন না। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
কেন্দ্রীয় বাহিনী আসায় রাজ্যের নাকি দুর্নাম হয়ে যাবে। এই রাজ্যে নাকি দারুণ শান্তিতে ভোট হয়! হায় রে! অতি বড় পাগল নয় অতিবড় মিথ্যুক, নয় অতিবড় চাটুকার ছাড়া কেউ এমন দাবি করতে পারে! রাজ্যের সুনামের কথা পঞ্চায়েতের সময় মনে ছিল না! কেন্দ্রীয় বাহিনী যদি বাড়াবাড়ি করেই থাকে, তবে রাজ্য সরকারই এই পরিণতি ডেকে এনেছে। লিখেছেন রক্তিম মিত্র।