উপনির্বাচন বড় এক ধাক্কা। আরও বড় ধাক্কা হয়ত অপেক্ষা করছে রাজস্থানে। সেই ঝুঁকি কি বিজেপি নেবে? রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেস ভাল ফল করলে, সারা দেশে হাওয়া ঘুরে যাবে। তাই ভোট এগিয়ে আনা ছাড়া বিজেপির উপায়ও নেই। লিখেছেন দিব্যেন্দু দে।।
পুরুলিয়া কান্ডে রাজ্য পুলিশের ওপর সন্তুষ্ট নয় বিজেপি। তাঁদের দাবি, সিবিআই তনন্ত চাই। রাজ্য পুলিশের ওপর অনাস্থা স্বাভাবিক। তাই বলে সিবিআইয়ের ওপরই কি বিশ্বাস রাখা যায়? আগে সারদা তদন্তের কিনারা হোক, তারপর সিবিআই চাইবেন। মনে রাখবেন, সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা রাজ্য পুলিশের থেকেও খারাপ জায়গায়। লিখেছেন প্রিয়ম বোস।
গিয়েছিলাম শান্ত শিলংয়ে। তা যে হঠাৎ এমন অশান্ত হয়ে উঠবে, কে জানত। চেরাপুঞ্জি থেকে ফিরে আসার পরই অদ্ভুত এক ভয়ের আবহ। সারাক্ষণ সেনার টহলদারি। প্রাণ হাতে নিয়েই ফিরে আসতে হয়েছে। তা সত্ত্বেও সরকার ও প্রশাসনের ভূমিকা বেশ প্রশংসনীয়। পর্যটকের ডায়েরি। লিখলেন দেবাংশু ঘোষ।