আদালতের বাইরেও কি ‘উন্নয়ন’ দাঁড়িয়ে আছে!
তিনদিন পর ভোট, সেই সংক্রান্ত মামলার রায় কিনা দু মাস পর! এই ঢিলেমি, এই দীর্ঘসূত্রিতা আসলে কীসের ইঙ্গিত? একটা জট খুলছে, তো আরও নতুন জট তৈরি করছে আদালত। আদালত, তোমারও দূরদৃষ্টিতে টান পড়িয়াছে। কিংবা কী জানি, আদালতের সামনেও হয়ত অন্য চেহারায় ‘উন্নয়ন’ দাঁড়িয়ে আছে। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
