সান্ধ্য আজকাল:‌ কত স্মৃতি জড়িয়ে আছে

আর প্রকাশিত হবে না সান্ধ্য আজকাল। তিন দশকের এই সান্ধ্য দৈনিকের সঙ্গে জড়িয়ে আছে অনেক পাঠকের আবেগ। মিডিয়া সমাচারে তেমনই এক শিক্ষকের অনুভূতি তুলে ধরা হল।

রক্ত দিয়ে সেদিন জীবন বাঁচিয়েছিলেন ফ্র‌্যাঙ্ক ওরেল

এক দেশের অধিনায়কের প্রাণ সংশয়। রক্ত দিতে এগিয়ে এলেন আরেক দেশের অধিনায়ক। একজন নরি কন্ট্রাক্টর, অন্যজন স্যার ফ্র‌্যাঙ্ক ওরেল। ৫৬ বছর আগে, এই দিনে এমনই এক ঘটনা। রয়ে গেছে ক্রিকেটের লোকগাথা হয়ে। লিখেছেন সিকিম সেন।

মারাদোনা ঢুকতে পারবেন না!‌ এরপরেও ফিফা নিরব?‌

ফিফায় তিনি ছিলেন ব্রাত্য। এবার আমেরিকায় নিষিদ্ধ। দিয়েগো মারাদোনা নাকি আমেরিকায় ঢুকতে পারবেন না। তাঁকে ভিসা দেওয়া হবে না। কেন?‌ তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন। এরপরেও ফিফা নিরব থাকবে?‌

অনায়াসেই সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা

বাছাই পর্বের দুই ম্যাচেই জয়। অনায়াসেই সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা। হাতে এখনও একমাসেরও বেশি সময়। তারপর দশটি দলকে নিয়ে হবে মূলপর্বের খেলা।

যত কষ্ট সমর্থকদের, কর্তাদের কিছুই যায় আসে না

কেন পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল?‌ মোহনবাগানের বাতিল খেলোয়াড়দের কেন নিতে হচ্ছে?‌ মাঠের বাইরেও কেন দিশাহীন?‌ সত্যিই কি এঁরা আত্মসমীক্ষা করেন?‌ প্রশ্ন তুললেন ধীমান সাহা।।

নতুন বিভাগ:‌ বইমেলার ডায়েরি

শুরু হল বেঙ্গল টাইমসের নতুন বিভাগ— বইমেলার ডায়েরি। চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই। বইমেলার নানা ঘটনা, বিতর্ক যেমন থাকবে। তেমনই থাকবে কিছু স্মরণীয় বইয়ের আলোচনা।

বাংলা সাহিত্যের গুগল

নাম হয়ে গেছে সাহিত্যের গুগল। কেউ কেউ বলেন সিধু জ্যাঠা। একটা বই, একসঙ্গে এতকিছুর সন্ধান দিতে পারে!‌ যাঁর আছে, তাঁর কাছে এটি অমূল্য সম্পদ। যাঁর নেই, তিনি জানেনও না, কতকিছু থেকে তিনি বঞ্চিত।