একটু দূরে, মধুপুরে

সেই রাজবাড়ি এখনও আছে। আছে সেই আরামকেদারা, যেখানে রবি ঠাকুর বসতেন, লিখতেন। চাইলে মধুপুরের সেই রাজবাড়িতে আপনিও থাকতে পারেন। বিস্তারিত জানতে পড়ুন শান্তনু ব্যানার্জির লেখা।।

বিমল গুরুংকে খোলা চিঠি

আপনি বুঝেছেন। ভারতী ঘোষ বুঝেছেন। একদিন বিনয় তামাংরাও বুঝবেন। আপাতত সেই অপেক্ষায় থাকা ছাড়া উপায় কী?‌ টিভিতে চোখ রাখুন। পাহাড়ে ‘‌উন্নয়ন’‌ আর ‘‌অনুপ্রেরণা’‌র লাইভ টেলিকাস্ট দেখুন। বিমল গুরুংকে খোলা চিঠি। লিখেছেন রক্তিম মিত্র।।

‌পৌনে ২ লাখ টাকার বই কিনল মুম্বইয়ের যুবক!‌

নাম মহেশ রায়। থাকেন মুম্বইয়ে। কলকাতায় এসেছিলেন শুধু বইমেলার জন্যই। ছিলেন বাইপাসের কাছেই একটি হোটেলে। তিনদিন ছিলেন। তিনদিন ধরে বইমেলায় ঘুরেছেন। বই কিনেছেন পৌনে দু লাখ টাকার। শনি আর রবি মিলে কিনেছিলেন ৭৫ হাজারের। সোমবার কিনলেন এক লাখ টাকার।

ভোটাভুটিতে জেলা সম্পাদক কল্লোল

কোনও জেলাতেই ভোটাভুটি হয়নি। কিন্তু কলকাতায় এড়ানো গেল না। সিপিএমের নতুন জেলা সম্পাদক কল্লোল মজুমদার। ৩০–‌২৬ ভোটে হারালেন মানব মুখার্জিকে। গঠিত হল ৬০ জনের জেলা কমিটি।

কথা বলার লোকের বড্ড অভাব

যার সঙ্গে কথা হবে, সে কেমন অবস্থায় থাকবে, কে জানে!‌ সে হয়ত ফোন ধরবেই না। র কথা বলা ফ্রি জানলে কথার মূল্যও কমে যায়। যেতে বাধ্য। তাই যারা মোবাইল খুটখুট করে চলেছে, তাদের মেসেজ করার জন্য হয়ত অনেক লোক আছে। কিন্তু হায়!‌ তাঁদের সঙ্গে কথা বলার লোকের বড্ড অভাব।