তুমি নারী

 

সুচরিতা দত্ত

 

তুমি ৭৪ দিনের শিশু হও বা

৭৪ বছরের বৃদ্ধ।

তোমার স্তনের রেখা স্পষ্ট হোক বা

থাক হাজার বলিরেখা।

আসলে তুমি একজন নারী ….।

তোমার যোনিপথ সংগমে সমর্থ হোক বা

না হোক। তুমি নারী।

তোমার ইচ্ছা থাকুক বা

না থাকুক। তুমি নারী।

আমি পুরুষ, এঁটো পাতা হোক বা

মাংসপিন্ড। আমি হামলে পড়বই।

 

women

Previous post রেকর্ড অক্ষুন্নই থেকে যাবে নকুল মাহাতোর
Next post যাঁরা সু-মনে আছেন, শুধু তাঁদের জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *