সরে দাঁড়াচ্ছেন বুদ্ধদেব

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌
কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে তিনি অনেকদিন ধরেই যান না। সেখান থেকে আগেও সরে দাঁড়িয়েছেন। শেষ রাজ্য সম্মেলনে কোনওভাবেই রাজ্য কমিটিতে থাকতে চাননি। তাঁর সেই ইচ্ছেকে মর্যাদাও দেওয়া হয়েছে। এবার রাজ্য সম্পাদকমণ্ডলী থেকেও সরে দাঁড়াচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

buddhadeb bhattacharya3

নিয়ম অনুযায়ী, রাজ্য কমিটিতে না থাকতে রাজ্য সম্পাদকমণ্ডলীতেও থাকার কথা নয়। তাই রাজ্য কমিটি থেকে সরে গেছেন মানে, ধরে নেওয়াই যায়, তিনি রাজ্য সম্পাদকমণ্ডলীতেও থাকছেন না। ২৪ ও ২৫ মে দুদিনের রাজ্য কমিটির বৈঠক। সেখানেই নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হবে। বুদ্ধদেববাবুকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এছাড়াও শ্যামল চক্রবর্তী, মদন ঘোষদেরও অব্যাহতি দেওয়া হতে পারে। নতুন মুখ হিসেবে অনাদি শাহু, মানব মুখার্জিদের নাম শোনা যাচ্ছে। অশোক ভট্টাচার্য ছিলেন আমন্ত্রিত সদস্য। তাঁকে এবার স্থায়ী সদস্য করা হতে পারে। কেন্দ্রীয় কমিটিতে এসেছেন আভাস রায়চৌধুরি। তাঁকে রাজ্য সম্পাদকমণ্ডলীতে আনা হতে পারে।

Previous post হঠাৎ হানা চিমনিতে
Next post সন্ত্রাস!‌ পিকচার আভি বাকি হ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *