ট্যুরিজম প্যাকেজে যুক্ত হল মোদির গ্রাম

সোমা নন্দী

গুজরাট ঘুরতে গেলে এতদিন কেউ যেতেন সোমনাথ মন্দির, কেউ যেতেন সবরমতী আশ্রম, কেউ যেতেন কচ্ছের রান। সরকারি প্যাকেজ ট্যুরে এসব জায়গায় ঘোরানোর ব্যবস্থা ছিল। এবার যোগ হচ্ছে আরও একটি জায়গা- ভাড়নগর গ্রাম।

নামটা চেনা চেনা মনে হচ্ছে ? হ্যাঁ, নরেন্দ্র মোদির জন্মস্থান। এই গ্রামকেও এবার প্যাকেজ ট্যুরের আওতায় এনে ফেলল গুজরাট সরকার। ভিনরাজ্যের পর্যটকদের নিয়ে যাওয়া হবে সেই গ্রামে। ঘুরিয়ে দেখানো হবে মোদির আসল বাড়ি কোথায় ছিল, সেই জায়গা। যেখানে মোদি চা বিক্রি করতেন, সেই দোকানটিও সংস্কার করা হচ্ছে। হরতকেশ্বর মন্দির, যেখানে মোদি ঢোল বাজাতেন। বা, শর্মিষ্ঠা হ্রদ যেখানে মোদি স্নান করতে যেতেন। এই সব জায়গাগুলি নতুন করে সংস্কার করা হচ্ছে। এমনকি ফলকও বসানো হতে পারে। গাইড ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এই সব জায়গাগুলি।

modi

ছোটবেলায় যাঁরা নরেন্দ্র মোদির বন্ধু ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলার সুযোগও থাকছে। তাঁরাও শোনাবেন মোদির ছোটবেলার নানা অজানা গল্প। এর জন্য তাঁদের বিশেষ ভাতার ব্যবস্থা থাকছে। সেইসঙ্গে পর্যটকদের সামনে কী বলতে হবে, তার প্রশিক্ষণও দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।

 

Previous post রেখেছো পাবলিক করে………
Next post প্রশিক্ষণ ছাড়াই শিক্ষক নিতে পারবে রাজ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *