আইপিএল যতটা তরুণদের, ততটাই তারকাদেরও

আগামী দু’‌মাস আমরা মেতে থাকব আইপিএল নামক এক ইভেন্টকে ঘিরে। ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেটের এতটাই দাপট, এই সময় সারা বিশ্বেই ক্রিকেট প্রায় স্তব্ধ। সব দেশের গুরুত্বপূর্ণ তারকারাই তো আইপিএলে ব্যস্ত।
আর আমাদের দেশে তো আইপিএল মানেই একধরনের প্রতিভা অন্বেষণ। জাঁকজমক আছে, ক্রিকেটের সঙ্গে বিনোদনের মশলা আছে। ফুলেফেঁপে ওঠা বাণিজ্য আছে। টিভির টিআরপি আছে। কিন্তু পাশাপাশি প্রতিভা উঠে আসার দিকটাও অস্বীকার করা যায় না। গত প্রায় দুই দশকে কত প্রতিভা যে আইপিএলের হাত ধরে উঠে এসেছেন, তার কোনও হিসেবে নেই। একটা সময় ক্রিকেটকে বলা হত, বড় শহরের খেলা। দিকপাল ক্রিকেটাররা বড় শহর থেকেই মূলত উঠে আসতেন। এখন একেবারে জেলাশহর, এমনকী প্রত্যন্ত গ্রাম থেকেও উঠে এসে চমক দিয়ে যাচ্ছেন কেউ কেউ।
দেশের হয়ে একটিও ম্যাচ খেলেননি, অথচ আইপিএলের সুবাদে কোটিপতি, এমন উদাহরণ কম নেই। এ সম্পূর্ণ অন্য এক পৃথিবী। এখানে দেশের হয়ে খেলা কত বিখ্যাত তারকা ‘‌আনসোল্ড’‌ থেকে গেছেন। আবার আইপিএলের দৌলতে বিখ্যাত ক্রিকেটার, অথচ দেশের হয়ে খেলার সুযোগই পাননি, এমন উদাহরণও প্রচুর।
মাঝে মাঝে ভাহবি, আইপিএল তাহলে কাদের?‌ তরুণদের নাকি তারকাদের?‌ কোনও তরুণ হয়তো ব্যাট হাতে দারুণ কোনও ইনিংস খেললেন। কেউ অনেক টাকা দর পেলন। কিন্তু দর্শকরা মেতে আছেন এখনও বিরাট কোহলি, রোহিত শর্মা বা এম এস ধোনিদের নিয়েই। এখনও তাঁদের নাম লেখা জার্সির যা কদর, কোনও তরুণকে ঘিরে তো সেই উন্মাদনা দেখা যায় না। এখনও মহাতারকা বলতে সেই বিরাট, ধোনিদেরই বোঝায়। জনপ্রিয়তার নিরিখে ধোনি বা বিরাটের একশো মাইলের মধ্যেও কি কেউ আছেন?‌

Previous post কেকেআই কখনই আমার দল নয়
Next post কেউ কারও ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *