প্যারাটিচারদের মাইনে বাড়ার ঘোষণা দলের সভা থেকে!‌

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ অনেকদিন ধরেই লড়াই–‌আন্দোলন করছিলেন প্যারাটিচাররা। গড়ে উঠেছিল বিভিন্ন মঞ্চ। অবশেষে তাঁদের জন্য কিছুটা স্বস্তির খবর। প্রাইমারি ও হাইস্কুল— দুই স্তরেই মাইনে বাড়ছে। কিন্তু এই ঘোষণা নবান্ন বা বিধানসভা থেকে নয়। এমনকী বিকাশ ভবন থেকেও নয়। করা হল তৃণমূলের দলীয় মঞ্চ থেকে।

para teacher

প্রাথমিকের শিক্ষকদের মাইনে বেড়ে হচ্ছে দশ হাজার টাকা। হাইস্কুলের প্যারা টিচারদের মাইনে হচ্ছে ১৩ হাজার টাকা। দুই ক্ষেত্রেই একলাফে অনেকটা বাড়ল। স্থায়ীকরণের দাবিও ছিল। তবে সেই ব্যাপারে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। বলা হয়েছে, যারা যোগ্য, তাদের পরে স্থায়ী করা হবে।

তবে কবে থেকে এই ঘোষণা কার্যকর হবে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। অনেকেই মনে করছেন, পঞ্চায়েত ভোটের আগে এই টোপ দেওয়া রইল। কার্যকর হতে সময় লাগবে। দুদিন আগেও চলছিল বিধানসভা অধিবেশন। সেখানেই ঘোষণা হতে পারত। কিন্তু তার বদলে দলীয় মঞ্চ থেকে ঘোষণা করতে হল কেন?‌ এটাই আপাতত এই রাজ্যের রেওয়াজ। কোন মঞ্চ থেকে কোনটা বলতে হয়, কোনটা বলতে নেই, এই সীমারেখাটা মুখ্যমন্ত্রী কবে আর মানলেন!‌

Previous post স্মৃতির পথ বেয়ে, কামাখ্যায়
Next post আই লিগের নতুন চ্যাম্পিয়ন মিনার্ভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *