তথ্যপ্রযুক্তি আইন

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মন্তব্য করে হাজতবাস করতে হয়েছে, এমন ঘটনা বিরল নয়। যে ধারার বলে পুলিশ মন্তব্যকারীকে গ্রেফতার করত পারত তথ্যপ্রযুক্তি আইনের সেই ৬৬এ ধারাটিকেই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এই আইন কার্যকর থাকার ফলে বাক্ স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে, হস্তক্ষেপ করা হচ্ছে নাগরিকের মৌলিক অধিকারেও। তাই এই আইন বাতিলের দাবি আগেই উঠেছিল। শীর্ষ আদালত সেই দাবিকে স্বীকৃতি দিল। এত দিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ‘আপত্তিকর’ মন্তব্য করার জন্য যে কাউকে গ্রেফতার করার সংস্থান এই আইনে ছিল। আইনের সংশ্লিষ্ট সেই ধারাটি তুলে দিল সুপ্রিম কোর্ট। রায় দিতে গিয়ে বিচারপতি জে চেলামেশ্বর এবং বিচারপতি আর এফ নরিম্যানের ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়ে দেয়, আইনের ওই ধারা নাগরিকদের বাক্ স্বাধীনতা এবং মত প্রকাশের মৌলিক অধিকারকে খর্ব করছিল।

Previous post প্রথম মহিলা জেলা সম্পাদক!
Next post নব্য বাঙালির ১৩ পার্বণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *