বিপক্ষের প্রার্থী কে হবেন, সেটাও তিনিই ঠিক করে দেন
এমন স্পিকার আছেন বলেই দলবদলুরা এত উৎসাহ পান
হ্যাঁ, এমন স্পিকার থাকেন বলেই দলবদলুরা অনায়াসে দলবদল করতে পারেন। এমন স্পিকার থাকেন বলেই দলবদলুরা পিএসি চেয়ারম্যানও হয়ে যান। বলা হয়, স্পিকার পদের আলাদা একটা সম্মান আছে। তাই অনেকে এই পদের সমালোচনা থেকে বিরত থাকেন। কিন্তু যিনি এই চেয়ারে বসছেন, তাঁকে এই সম্মানের যোগ্য হয়ে উঠতে হয়।
পালে বাঘ পড়ার মতোই দশা হয়েছে শুভেন্দুর
এত প্রচার, এত আস্ফালন, লোক কই?
নতুন ফিচার: ভোটকর্মীর ডায়েরি
ভোটের বাজনা বেজে গেছে আগেই। একদিকে তীব্র দাবদাহ। অন্যদিকে, প্রচারও চলছে বেশ জোরকদমে। মিটিং, মিছিল, রোড শো চলছে নিজের নিয়মেই। এবারও ভোট শুরু উত্তরবঙ্গ থেকে। কী ভাবছেন ভোটকর্মীরা? কতখানি আশঙ্কায় আছেন? আগে ভোটের ডিউটির অভিজ্ঞতাই বা কেমন?
ছোট্ট ছুটিতে, মেঘের দেশে
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। এই গরমে কোথায় একটু প্রাণ জুড়োই। অথচ, খুব দূরেও যাওয়া যাবে না। লম্বা ছুটিও পাওয়া যাবে না। তাই পড়শি রাজ্য সিকিম থেকেই ঘুরে আসা যাক। মেঘ ভেসে বেড়ায়, এমন এক রাজ্য। লিখেছেন সুমিত চক্রবর্তী।।
পায়ে হেঁটেই নববর্ষের আড্ডায় হাজির দাদাঠাকুর
পোশাকি নাম সবিতেন্দ্রনাথ রায়। বইপাড়ায় জনপ্রিয় নাম ভানুবাবু। নববর্ষ মানেই তাঁর দোকানে লেখকদের জমজমাট আড্ডা। অনেক স্মৃতি সযত্নে আগলে রেখেছেন। তাঁর সঙ্গে মুখোমুখি আলাপচারিতায় স্বরূপ গোস্বামী।।
উপেক্ষা করুন, কুকথার স্রোত থেমে যাবে
নির্বাচনী ভাষণ আগেও ছিল। তাতে একে অন্যকে দেখে নেওয়ার হুঙ্কার ছিল। এখন সেই হুঙ্কার এসে পৌঁছে যাচ্ছে আপনার বাড়িতে। টিভিতে সারাদিন সেই প্ররোচনা মূলক ভাষণের ক্লিপিং। এক দৃশ্য, এক সংলাপ সারা দিনে অন্তত তিনশোবার দেখানো হচ্ছে। সেটাকে কাউন্টার করে পাল্লা কোনও কুকথা বলা হলে সেটাকে ঘিরেও দিনভর প্রচার।
বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। নববর্ষ সংখ্যা
বেঙ্গল টাইমসের নববর্ষ বিশেষ সংখ্যা। বাংলা নতুন বছরে পঞ্চাশ পাতার ই ম্যাগাজিন। ডাউনলোড করলেই পড়ায় যায়। দেওয়া হল ওয়েবলিঙ্কও।
