চারিদিকে লোকজন নেই বললেই চলে। শান্ত, স্নিগ্ধ নির্জন এক বৌদ্ধ মন্দির। চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ফুলে ফলে সৌন্দর্যে ভরে আছে জায়গাটা। মন্দির তখনও খোলেনি। এদিক ওদিক ঘুরছিলাম। হঠাৎ চোখে পড়ল নানান বয়সী একদল লামা। কী প্রাণবন্ত! কাজ করছে, খেলছে, দুষ্টুমি করছে। একসঙ্গে সবাই বড় হচ্ছে। এখনকার বাচ্চাদের মত হাতে স্মার্ট ফোন নিয়ে জ্যাঠাগিরি করেনি।
অজয় কুমার কলকাতা থেকে লন্ডন যাওয়ার কোনও বিমান নেই! এমন একটা তথ্যের কথা অনেকেই হয়তো জানেন না। আপনাকে লন্ডন যেতে হলে আগে দিল্লি বা মুম্বই যেতে হবে। নইলে আপনাকে যেতে...
তাঁরা এটাও জানেন, কেন্দ্রের দিক থেকেও কোনও ব্যবস্থা নেওয়া হবে না। মোদিকে ব্যঙ্গ করেছেন, অতএব ভাঙচুর বৈধ, এই আনন্দে কেন্দ্রীয় সরকারও হাত গুটিয়েই থাকবে। অর্থাৎ, কেন্দ্রের সরকার যাঁরা চালাচ্ছেন, তাঁরাও এই গুন্ডামি আটকাতে কিছুই করবে না। উল্টে তাঁদের আড়াল করবে। পুরস্কৃত করবে। আর কুণাল কামরাকে নানাভাবে হেনস্থা করবে। সত্যিই, প্রধানমন্ত্রীর অপদার্থতার ওপর তাঁর দলের লোকের কতখানি আস্থা!
সরকারের অনেক কাজ। পুলিশের সামনে অনেক কাজ। এসব ছেঁদো কাজে নিজেদের সময় নষ্ট না করে নিজেদের হারানো সম্মান পুনরুদ্ধার করার চেষ্টা করুন। কোনও চ্যানেলে কে কী বললেন, তাঁদের পেছনে না ধাওয়া করে, আসল অপরাধীদের চিনতে শিখুন। আপনাদের সম্মানহানির জন্য আপনাদের কর্তারাই যথেষ্ট। বাইরে থেকে অন্য কাউকে দরকার নেই।
আসলে, শিন্ডের মতো লোকেরা দল ভাঙিয়ে মুখ্যমন্ত্রী বা উপ মুখ্যমন্ত্রী হয়ে যান ঠিকই, কিন্তু এই চেয়ারের ওজন বোঝেন না। ছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁকে আর সেই পদ দিল না বিজেপি। করা হল উপ মুখ্যমন্ত্রী। ন্যূনতম আত্মসম্মান থাকলে এই পদটা নিতেন না। অন্তত বালাসাহেব ঠাকরে কোনও দিন মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী হতে চাননি। যাই হোক, একনাথ শিন্ডের অনুগামীরা হোটেলে ঢুকে এভাবে ভাঙচুর চালানোর সাহস পেলেন কোত্থেকে? আসলে, তাঁরা জানেন, পুলিশ কিছুই করবে না। থাপ্পড়টা তাহলে কার গালে পড়ল? পুলিশ ও প্রশাসনের প্রতি এমন অনাস্থা তো তাঁরাই জানালেন।
বেঙ্গল টাইমসের ই ম্যাগাজিন। এবারের প্রচ্ছদ কাহিনি চ্যাম্পিয়ন্স ট্রফি। সঙ্গে রয়েছে সাহিত্য, বিনোদন, খেলা, স্পেশ্যাল ফিচার, ভ্রমণ।
মন থেকে চাইছিলাম, জোহানেসবার্গের মতোই দুবাই থেকেও এমনই একটা ঘোষণা আসুক। তাতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ যদি একটু ফিকে হয়, তো হোক। আচ্ছা, সত্যিই বলুন তো, একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর এমন মঞ্চ কি আর পাবেন?
এমনিতেই টাকা দিয়ে ভারত অনেক প্রশ্ন ধামাচাপা দিয়ে দিয়েছে। আর চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই। দেখো, আমরাই সেরা। অতএব, আমরা যা চাইব, তাই হবে। বেশি বাড়াবাড়ি করলে আইপিএলে ঘ্যাচাং ফু করে দেব।
তিনি কোনও সাহিত্যিক নন। জীবনে একটাও গল্প বা উপন্যাস লেখেননি। কবিতা বা ভ্রমণ কাহিনিও লেখেননি। গুরুগম্ভীর প্রবন্ধও লেখেননি। কিন্তু তারপরেও গত তের–চোদ্দ বছরে যে সব বইকে নিয়ে সবথেকে বেশি চর্চা হয়েছে, সেই তালিকায় নিশ্চিতভাবেই তাঁর বইয়ের নাম থাকবে। সেই বই কত কপি বিক্রি হয়েছে, বলা মুশকিল। কিন্তু যত কপিই বিক্রি হোক, পড়েছেন তার থেকে অনেকগুন বেশি লোক।
অজয় নন্দী জাঁহাপনা, তুসি গ্রেট হো। ভরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে এভাবেই যেন শ্রদ্ধা জানিয়েছিলেন শচীন তেন্ডুলকারকে। একদিনের ক্রিকেটে শচীনের সর্বাধিক শতরানের রেকর্ড টপকে গিয়েছিলেন স্বয়ং শচীনেরই ঘরের মাঠে। নতমস্তকে সেলাম ঠুকে...