ঠুকে দেওয়া ছাড়া যোগীর কিছুই করার নেই

কেন পুলিশ আইন হাতে তুলে নিলে মানুষ খুশি হচ্ছে, বিচার বিভাগ ভাবুক। এর পরেও দীর্ঘসূত্রিতা দূর হবে না?‌ পাশাপাশি, এই সরকারও যে দোষীর শাস্তি দিতে পারে না, সেটা সরকার নিজেই প্রমাণ করে দিচ্ছে। কিন্তু নিজের ব্যর্থতাকেও যে এভাবে সাফল্যের মোড়কে বিজ্ঞাপন করা যায়, সেটা বিজেপিকে দেখেই শিখতে হয়।

ক্যাবিনেটে থেকেও এমন সমালোচনা কজন করতে পারেন!‌

আজ না হোক, কাল। তৃণমূলের অনেক মন্ত্রীই নাম লেখাবেন বিজেপিতে। পরে তাঁরা অনেক বিদ্রোহ দেখাবেন। কিন্তু ক্যাবিনেটে থেকেও এভাবে সোচ্চার হতে গেলে বুকের পাটা লাগে। এখানেও রাজীব বাকিদের থেকে অনেক এগিয়ে। লিখেছেন প্রসূন মিত্র।

‌‌বেঙ্গল টাইমস উত্তম স্পেশ্যাল

উত্তম স্মরণে পিছিয়ে থাকবে না বেঙ্গল টাইমসও। জুলাইয়ের শেষ সপ্তাহে মহানয়ককে নিয়ে থাকবে একটি বিশেষ সংখ্যা। নানা আঙ্গিক থেকে উঠে আসবে অনেক অজানা গল্প।

স্মরণে সুশান্ত:‌ ফিরে দেখা ১

দেখতে দেখতে একমাস পেরিয়ে গেল। ঠিক এক মাস আগে পৃথিবীকে ‘‌আলবিদা’‌ জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। এই এক মাসে কত ঝড়ঝাপটা বয়ে গেছে বলিউডের ওপর। কত ঝড় উঠছে কত অচেনা অনুরাগীর হৃদয়ে। এক মাস পর সেই দিকে আলো ফেলার চেষ্টা। ধারাবাহিক লেখায় সুশান্ত সিংকে তুলে আনলেন ইন্দ্রাণী রাহা। আজ প্রথম পর্ব। আগামী সাতদিন সাত কিস্তি। আপলোড হবে ঠিক সকাল আটটায়। চোখ রাখুন বেঙ্গল টাইমসে।

শারদ সংকলনঃ লেখা পাঠিয়ে রাখুন

গত বছরের মতো এবারও। বেঙ্গল টাইমসের শারদ সংকলন। প্রকাশিত হবে পুজোর অনেক আগেই।এখন থেকেই তার প্রস্তুতি। থাকবে অণু উপন্যাস, গল্প, অণু গল্প, ফিচার। সিনেমা, ভ্রমণ, খেলা নিয়েও থাকবে আকর্ষণীয় প্রতিবেদন।

সবুজ মেরুনের নতুন পথ চলা মধুর হোক

এবার সরাসরি আই এস এলে খেলবে মোহনবাগান। ভিনরাজ্যের বা অন্য কোনও শহরের নামে নয়। একেবারে কলকাতার দল হয়েই তারা মাঠে নামবে। কারণ, মিশে গেল এটিকে কলকাতা আর ১৩১ বছরের ঐতিহ্যশালী মোহনবাগান। দুই দল মিলিয়ে এবার একটিই দল। তারাই অংশ নেবে আই এস এলে।

চেনা লতা, অচেনা লতা

আমি নিজের গান একেবারেই শুনি না। শুনলেই মন খারাপ হয়ে যাবে। মনে হবে, এটা এভাবে না করে অন্যভাবে করলে ভাল হত। মনে হবে, এই সুরটা অন্যরকম হতে পারত। সাতের দশকে যা ভাল লেগেছিল, এত বছর পর তা ভাল নাও লাগতে পারে। তাই নিজের গান থেকে আমি দূরে দূরেই থাকি।
সঙ্গীত কিংবদন্তি লতা মঙ্গেশকরের জীবনের অনেক অজানা কথা উঠে এল একটি সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকার তুলে ধরা হল বেঙ্গল টাইমসের পাঠকদের জন্য।।

সানি যেন ক্রিকেটের তেনজিং

গাভাসকার হলেন সেই তেনজিংয়ের মতোই, এভারেস্ট বললেই যাঁর কথা মনে পড়ে যায়। গাভাসকারের জন্মদিনে কৈশোরের সেই সোনালি মুহূর্তগুলো তুলে আনলেন দিব্যেন্দু দে।।

বেঙ্গল টাইমস। জ্যোতি বসু সংখ্যা।

গত সপ্তাহে বেঙ্গল টাইমসের বিশেষ সংখ্যা ছিল বিধানচন্দ্র রায়কে নিয়ে। নানা মহলে দারুণ সাড়া পেয়েছে সেই সংখ্যাটি। আপন নিয়মেই ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যাচ্ছে। যাঁরা পড়ছেন, নিজের কাছের মানুষদের শেয়ার করছেন,...

‌সব চা একইরকম, প্যাকেটগুলো আলাদা

  সরল বিশ্বাস এশিয়ার প্রথম মহিলা টি টেস্টার কে?‌ তিনি কিন্তু এই বাংলাতেই থাকেন। নাম ডলি রায়। চায়ের দুনিয়ায় বেশ পরিচিত নাম। কিন্তু বাঙালি সেভাবে খোঁজ রাখেনি। এই ডলি রায়ের...