মনে হচ্ছে, বাংলা জানাটাই যেন অপরাধ

যাঁরা কয়েকমাসের জন্য এসেছেন, তাঁদের কথা বলছি না। কিন্তু যাঁরা বহু বছর ধরে এখানে আছেন, যাঁদের এখানেই জন্ম ও বেড়ে ওঠা, তাঁরাও বাংলায় কথা বলেন না। বরং আমরা আদিখ্যেতা করে তাঁদের সঙ্গে হিন্দিতে কথা বলি। অনেক হয়েছে। এবার এটা বন্ধ হওয়া দরকার। লিখেছেন জগবন্ধু চ্যাটার্জি।।

সেলফিতে লাইক মারা বন্ধ করুন

বোকা বোকা সেলফি দেখলে লাইক মারা বন্ধ করুন। ওই লাইকগুলোই তাদের আরও বোকা বানিয়ে দিচ্ছে। যদি আপনি লাইক মেরে থাকেন, তাহলে জানবেন, সেই বোকামির ভাগীদার আপনিও। লিখেছেন তৃষাণ সেনগুপ্ত।।

কী খাঁটি কথাটাই না বলেছিলেন!

বাংলার মূলস্রোত মিডিয়া সেই খাতেই বয়ে চলেছে। কেউ স্বেচ্ছায়। কেউ অসহায়ভাবে। মুখ্যমন্ত্রী বলবেন, আমি সেরা। বাকিদেরও তাই বলতে হবে। কীসের ভিত্তিতে সেরা, কে প্রশ্ন করল, কে খাতা দেখল, জিজ্ঞেস করা যাবে না। মুখ্যমন্ত্রী রেগে যাবেন, এমন কোনওকিছুই করা চলবে না। আদবানির জন্মদিনে তাঁর কথাগুলো বড্ড মনে পড়ে যাচ্ছে। চুয়াল্লিশ বছর আগে কী খাঁটি কথাটাই না বলেছিলেন! লিখেছেন রক্তিম মিত্র।

অপরূপা হেনরিজ আইল্যান্ড

তিনদিক ম্যানগ্রোভ দিয়ে ঘেরা। ঠিক যেন আইল্যান্ড। লক্ষ লক্ষ লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে বিচ জুড়ে। ওয়াচ টাওয়ার থেকে দেখে নেওয়া যায় সুন্দরবনের শোভা।
দুর্দান্ত লোকেশন, ভিড় আর কংক্রিটায়নের হাত ধরে মৃত্যুর প্রহর গুনছে। এখনও যাওয়া যায়। দিঘার হাল হতে আর বছর খানেক। তাই তার আগেই বেড়িয়ে আসুন হেনরিজ আইল্যান্ড।

‌বিমল গুরুং বলছি

‌এতদিন পালিয়ে বেড়িয়েছেন। এখান সেখানে লুকিয়ে থেকেছেন। এখন প্রকাশ্যে বিমল গুরুং। সেখান থেকেই যদি বিনয় তামাংকে চিঠি লিখতেন!‌ কী থাকত সেই চিঠিতে!‌ কাল্পনিক এক খসড়া তৈরি করলেন সরল বিশ্বাস।

প্রজন্মের ঊর্ধ্বে তাঁর সৃষ্টি

আর তার পরেই মাত্র ৫১ বছর বয়সে পানাসক্ত এক প্রোটাগনিস্ট দের মহাপ্রস্থান। যা কিছু অন্যায়, অবিচার থেকে ধাক্কা দিয়ে, অচলায়তনকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে, আধমরাদের ঘা মেরে বাঁচিয়ে এবং আঁতেলদের “ভাবা প্র্যাকটিস করিয়ে”। তাঁর পাগলামি, নেশা, খামখেয়ালিপনা থেকে সৃষ্টি, এমনকি ঝরে পড়া– কোনও কিছুরই কোনও তুলনা নেই। ঋত্বিকের তুলনা তো ঋত্বিক নিজেই! ঋত্বিকের ৯৫ তম জন্মদিনের প্রাক্কালে তাঁকে নিয়ে লিখলেন সত্রাজিৎ চ্যাটার্জি।

প্রধানমন্ত্রী নিজের পদের ওজন কবে যে বুঝবেন!‌

মনমোহন সিং কি কখনও এই ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন?‌ মনে পড়ছে না। অন্যান্য প্রধানমন্ত্রীরাও সারাক্ষণ এভাবে নিজেদের ঢাক পিটিয়ে যেতেন বলে শুনিনি। বিরোধীদের এমন কদর্য আক্রমণ করতেন বলে শুনিনি। আসলে, আমাদের প্রধানমন্ত্রী নিজের চেয়ারের উচ্চতা ও ওজনটাই ভুলে যান। তাই জনসভার মঞ্চ শেষমেষ ভাঁড়ামির মঞ্চ হয়ে দাঁড়ায়।লিখেছেন হেমন্ত রায়।

এত ফাঁকা দার্জিলিং!‌ আগে তো দেখিনি

বোঝা গেল, পাহাড়ে আবার সেই অশান্তি ফিরে আসতে পারে। গুরুং আবার ফিরে আসবেন কিনা জানি না। পাহাড়ে শক্ত মাটি পাবেন কিনা, তাও জানি না। তবে আবার অশান্তির আবহ যে তৈরি হচ্ছে, এটুকু বুঝলাম। এমনিতেই গত ছ মাসে পর্যটকের দেখা নেই। তার ওপর আবার গুরুংকে ফিরিয়ে এনে যদি অশান্তির ইন্ধন জোগানো হয়, আখেরে ক্ষতি হবে পাহাড়ের পর্যটনের। লিখেছেন রূপায়ণ বিশ্বাস।

এখনও হাতছানি দিয়ে ডাকছে শিমূলতলা

বাঙালি আগে মাঝে মাঝেই হাওয়া বদলে যেত। আর এই হাওয়া বদলেরই একটি ঠিকানা ছিল শিমূলতলা। সময় বদলেছে। হয়ত রুচিও বদলেছে। কিন্তু কেমন আছে শিমূলতলা ? সেখান থেকে ফিরে এসে লিখলেন শান্তনু ব্যানার্জি।

এই আকালেও স্বপ্ন দেখাচ্ছে ভর্গো

এভাবেই একটু একটু করে এগিয়ে চলেছে ভর্গো। এগিয়ে চলেছেন রাজা–‌রুমেলিরা। নিজেদের পেশাগত ব্যস্ততার বাইরেও সময় বের করে পাশে দাঁড়াচ্ছেন দুর্গতদের। এই আকালেও কেউ কেউ স্বপ্ন দেখান। কেউ কেউ আলো দেখান। তাই অন্ধকার পথের শেষে কোথাও একটা আলোর দিশা ঠিক খুঁজে পাওয়া যায়।