কজন হলে গিয়ে উত্তমের ছবি দেখেছেন?

বেঙ্গল টাইমসে শুরু হল উত্তম সপ্তাহ। সারা সপ্তাহজুড়েই মহানায়ককে নিযে নানা আঙ্গিক থেকে লেখা। শুধু প্রশস্তি নয়, কোথাও ভিন্নধর্মী লেখাও থাকতে পারে। যেমন এই লেখাটি। পড়ে দেখতে পারেন। লিখেছেন রাজেশ মুখার্জি।।

পুরানো সিরিয়াল ফিরিয়ে আনা যায় না?

যাঁরা সারাদিন সিরিয়ালে মুখ গুঁজে থাকেন, তাঁরা বোধ হয় জানেন না আটের দশক বা নয়ের দশকে কেমন সিরিয়াল হত। তেরো পার্বন, সেই সময়, আদর্শ হিন্দু হোটেল- এসব কালজয়ী সিরিয়ালকে আবার ফিরিয়ে আনা যায় না? টিভি চ্যানেলগুলির কাছে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন বৃষ্টি চৌধুরি।

উত্তম সপ্তাহঃ বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ্য

আগামী ২৪ জুলাই উত্তম কুমারের মৃ্ত্যুদিন। বেঙ্গল টাইমসের পক্ষ থেকে থাকবে বিশেষ শ্রদ্ধার্ঘ্য। ২৪-৩১ জুলাই পুরো সপ্তাহ জুড়ে থাকবে উত্তম কুমারকে নিয়ে বিভিন্ন আকর্ষণীয় লেখা। আপনারাও লেখা পাঠাতে পারেন। দয়া...

আর কোনও ভোকাল টনিকে তাঁর ঘুম ভাঙবে না

ইউরো ফাইনালের রাত। বিষণ্ণ কলকাতা। যিনি ইউরোপের ফুটবলের দরজা খুলে দিয়েছিলেন, এমন দিনে তিনি নেই! বেঙ্গল টাইমসের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য চির-লড়াকু কোচকে। কয়েকদিন আগে প্রকাশিত একটি লেখা ফের ছাপা হল। লিখেছেন স্বরূপ গোস্বামী।
স্বরূপ গোস্বামী ।।

মুখুজ্যের সঙ্গে আলাপ

ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। অমরত্ব পাওয়া এই লাইনগুলি লিখেছিলেন পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। দেখতে দেখতে তেরো বছর হয়ে গেল। তাঁর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত তুলে ধরলেন ময়ূখ নস্কর। পড়ুন, ভাল লাগবে।

বাবার মতোই আগলে রাখতেনঃ রমলা

নিজের হাতে রান্না করে খাওয়াতেন জ্যোতি বসুকে। জ্যোতিবাবুর জন্মদিন মানেই তাঁর অন্যরকম ব্যস্ততা। প্রতিবার ইন্দিরা ভবনে এই দিনটা পালন করতেন। স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন রমলা চক্রবর্তী। উঠে এল জ্যোতিবাবু সম্পর্কে অনেক অজানা কথা।

জ্যোতিবাবু বনের বড় বাঘের মতোঃ বুদ্ধদেব গুহ

গত বছর জ্যোতি বসুর জন্মদিনে ইজেডসিসি-তে একটি অনুষ্ঠান। সেখানে জ্যোতি বাবুকে শ্রদ্ধা জানিয়ে একটি ভাষণ দিয়েছিলেন বর্ষীয়াণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ। একেবারে ভিন্নধর্মী একটি ভাষণ। গত বছর বেঙ্গল টাইমসে ছাপা হয়েছিল। তার কিছু নির্যাস এবারও তুলে ধরা হল ।

পিকে, প্লিজ অমল দত্তর বাড়ি থেকে একবার ঘুরে আসুন

সিপিএম-তৃণমূল বা মোহনবাগান-ইস্টবেঙ্গলের লড়াই তো আছেই। ব্যক্তির সঙ্গে ব্যক্তির বাগযুদ্ধ ? সবাইকে ছাপিয়ে যেতে পারে পিকে-অমল জুটি। সেই অমল দত্ত শয্যাশায়ী, বাকরুদ্ধ। কাউকে নাকি চিনতেও পারছেন না। পি কে ব্যানার্জি, প্লিজ আপনি একবার বাগুইআটির বাড়িতে যান। আপনার ভোকাল টনিক দিয়ে উজ্জীবিত করে আসুন চির প্রতিদ্বন্দ্বীকে। কিংবদন্তি কোচকে নিয়ে মর্মস্পর্শী লেখা লিখেছেন স্বরূপ গোস্বামী।।

কেমন আছো অপু ?

দেখতে দেখতে ৬০ বছর হয়ে গেল পথের পাঁচালীর। বিভূতিভূষণের মৃত্যু! তাও হয়ে গেল ৬৫ বছর।এখন কোথায় আছে, কেমন আছে সেই অপু? যদি বিভূতিবাবুর সঙ্গে তার দেখা হয়ে যায়! তেমনই এক সাক্ষাতের কথা লিখলেন শোভন চন্দ।।

প্রথম প্রেমপত্র, অধ্যাপকের কাছ থেকে!

নিজের নাম গোপন রাখছি। স্যারের নাম গোপন রাখছি। কারণ জানাজানি হলে দুজনেরই বিড়ম্বনার সম্ভাবনা। স্কুল জীবনে ভালো মেয়ে ছিলাম। শুধু পড়াশোনায় নয়, দেখতেও। আমাদের দেশে ভালো মেয়ে হওয়ার প্রধান ক্রাইটেরিয়া...