সিপিএম–‌কে জ্ঞান দেওয়া এখন খুব সহজ

যেদিকেই তাকান, সিপিএম–‌কে জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই। ইদানীং সেই জ্ঞান দেওয়া লোক অনেক বেড়ে গেছে। তাঁদের দেখা যায় পাড়ার চায়ের দোকানে, টিভির আলোচনায়, সংবাদপত্রের অফিসে। সিপিএমের কেন এমন হল, তাঁদের কী করা উচিত ছিল, কোথায় কী কী ভুল ছিল, তা নিয়ে কত জ্ঞানগর্ভ আলোচনা। যেন সিপিএম নেতারা কিছুই বোঝেন না। যত বোঝেন, এই সবজান্তারা। এঁদের পরামর্শ মেনে চললেই হয়ত সিপিএম সরকার গড়ে ফেলত।

হার মানতে শিখুন, এখন আর আবোল তাবোল মানায় না

এত বিশাল জয়ের পরেও আবোল তাবোল বকার অভ্যেসটা গেল না। একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী এরকম লাগামছাড়া মিথ্যে বলে যেতে পারেন!‌ যত বড় ব্যবধানেই তৃণমূল জিতুক, মিথ্যেটাকে মিথ্যেই বলতে হবে। এবং এই অভ্যেস সহজে যাওয়ার নয়। সেটাই তিনি ফের বুঝিয়ে দিলেন।

বিনয় মিশ্ররা জানেন, সিবিআইয়ের দৌড় কতদূর

উত্তম জানা অনেকদিন ধরেই অভিযোগ উঠছে, নেতারা কোভিড বিধি মানছেন না। তাঁরা মিটিং করছেন, মিছিল করছেন, জনসভা করছেন, রোড শো করছেন। আর হাজার হাজার জনতা মাস্ক ছাড়াই সেই মিছিলে সামিল...

যদি তিনি সত্যিই এমন শপথ নিতেন!‌

রাজভবনে আজ অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথের বয়ান কী হবে, মোটামুটি জানা। কিন্তু যদি অন্যরকম শপথ হত। যদি অকপটে সব মনের কথা বলতে পারতেন, যদি ভুলগুলো স্বীকার করে সেগুলো শুধরে নেওয়ার অঙ্গিকার করতেন! এমনই এক শপথবাক্যের খসড়া। লিখলেন স্বরূপ গোস্বামী।।

এবার অন্তত সেটিং তত্ত্ব বন্ধ হোক

এই ফলাফলের পরেও সেটিংয়ের তত্ত্ব থেকে তাঁরা সরে আসছেন না। এই আত্মঘাতী বিশ্লেষণ একেবারে নীচুতলা পর্যন্ত সংক্রমিত হয়েছে। এই প্রবণতা থেকে বেরিয়ে না আসতে পারলে ঘুরে দাঁড়ানো অসম্ভব। যদি ঘুরে দাঁড়াতেই হয়, মন থেকে আগে সেটিংয়ের তত্ত্ব ঝেড়ে ফেলতে হবে।

সন্ধেবেলায় যদি আইপিএলের অক্সিজেন থাকে, মন্দ কী?‌

একেবারে সঠিক জায়গাতেই আলো ফেলেছেন সৌরভ গাঙ্গুলি। সন্ধেবেলায় যদি আইপিএল না হত, দেশের বিরাট অংশের মানুষ হয়ত পাগল হয়ে যেতেন। সারাক্ষণ করোনার সম্প্রচার, করোনার আলোচনায় মানসিকভাবে ভেঙে পড়তেন। সেখানে আইপিএল অনেকটাই টাটকা অক্সিজেন দিয়ে যাচ্ছে।

জাভেদ খানের গোপন চিঠি শতরূপকে

কসবায় ভোট পর্ব শেষ। কিন্তু অন্যান্য জায়গায় তো চলছে। তাই শতরূপ ঘোষ চষে বেড়াচ্ছেন নানা প্রান্তে। এর মধ্যেই খবর এল, তাঁর করোনা হয়েছে। ঠিক এই সময়ে জাভেদ খান যদি তাঁকে চিঠি লিখতেন!‌ কী হতে পারত সেই চিঠির বয়ান! জাভেদ খানের মন কী বাত জেনে সেই চিঠির খসড়া লিখে ফেললেন স্বরূপ গোস্বামী। ‌

পাচারকারী পরে, আগে জেরা হোক সিবিআই কর্তাদের

যারা কয়লা বা গরু পাচারে যুক্ত, অবশ্যই তাদের শাস্তি হওয়া দরকার। কিন্তু তদন্তের নামে বছরের পর যারা ঘুমিয়ে রইল, তাদের সাজা হবে না?‌ আমার তো মনে হয়, আগে এই সিবিআই কর্তাদের বিচার হোক। কার নির্দেশে তারা এতদিন ঘুমিয়ে ছিলেন, কার নির্দেশে আবার জেগে উঠছেন, সেই তদন্ত হওয়াও জরুরি।

মেরুকরণ ব্যুমেরাং হয়ে উঠবে না তো!‌

‌ধর্মীয় মেরুকরণই বিজেপির সবথেকে বড় তাস। ছোট থেকে বড়, সব নেতাই ভরসা রাখছেন এই মেরুকরণেই। অঙ্কের বিচারে এই মেরুকরণই হয়ত তাঁদের হারের বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। ওপেন ফোরামে লিখেছেন সুমন্ত সেন।