একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলে বসলেন, বিরোধীদের যারা জিতবে, তাদের ধরে রাখতে পারবেন তো?
কী মারাত্মক কথা! রাজ্যে অশান্তি ও হাঙ্গামার উৎসটা কোথায়, এই মন্তব্য থেকেই পরিষ্কার বোঝা যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য হুশিয়ারি ছাড়া আর কী? অর্থাৎ বিরোধীদের হয়ে জেতার পরেও তিনি সেই দলের হয়ে থাকতে পারবেন না? যেভাবেই হোক, তাঁকে তৃণমূলে নাম লেখাতেই হবে।
মাত্র কয়েক মাসেই ছবিটা কেমন বদলে যাচ্ছে। নীতীশ কুমার কেমন হারিয়ে যাচ্ছেন। বিহারেই তিনি হয়ত হয়ে উঠবেন তৃতীয় শক্তি। আস্তে আস্তে বুঝবেন, বিজেপি কতটা বন্ধু। বুঝবেন, জেলে থাকা লালুও কেন এখনও এত জনপ্রিয়। লিখেছেন সুরঞ্জন ভদ্র।।
জাত ফিল্মমেকাররা যেমন হিট ফিল্মের ফর্মুলা জানেন, তেমনি জানেন আমাদের অনুব্রতদাও। কখনও ওপেন এয়ারে বোম মারছেন, কখনও চড়াম চড়াম ছাড়ছেন, কখনও বাজারে গুড় বাতাসা ছাড়ছেন। কখনও বা উন্নয়নকে ন্যাংটো করে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছেন। কখনও বা শঙ্খকে খাস্তা ডায়ালগ ঝাড়ছেন। এলেম আছে লোকটার। সারাক্ষণ দুরন্ত অ্যাকশনের ফুলঝুরি, এক একটা ডায়ালগে সিটি আর হাততালি- বক্সঅফিস জমজমাট।
অনুব্রতর জন্য অভিনব মানপত্র। লিখেছেন সন্দীপ লায়েক।
কৌশিক রায় ঘটনাটি জলপাইগুড়ি জেলার। জেলা পরিষদের এক বিজেপি প্রার্থী। নাম অলক সেন। হঠাৎ তাঁর বাড়িতে পুলিশ চড়াও। বিষয়টা কী? তিনি নাকি এক কিশোরীকে নিজের বাড়িতে আটকে রেখেছেন। ব্যাস, ওখানেই...
তিনদিন পর ভোট, সেই সংক্রান্ত মামলার রায় কিনা দু মাস পর! এই ঢিলেমি, এই দীর্ঘসূত্রিতা আসলে কীসের ইঙ্গিত? একটা জট খুলছে, তো আরও নতুন জট তৈরি করছে আদালত। আদালত, তোমারও দূরদৃষ্টিতে টান পড়িয়াছে। কিংবা কী জানি, আদালতের সামনেও হয়ত অন্য চেহারায় ‘উন্নয়ন’ দাঁড়িয়ে আছে। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
পশ্চিম সিকিমের ছোট্ট একটা গ্রামে…… নাম “ছায়াতাল”। শ্রীজুংগার মুর্তির পাদদেশে একটি লেককে কেন্দ্র করে গড়ে ওঠা একটা আদি জনপদ। লেকের নাম অনুসারেই এই জায়গার নাম। লিখেছেন সৌরভ নায়েক।।
বাংলাদেশের ইলিশের নামে নিশ্চয় জিভ থেকে জল পড়ে। সেই মাছগুলো কি তারা পা নেড়ে নেড়ে সাঁতার কাটে? তারা বাসি মাছ নয়? কেজি কেজি বরফ দিয়ে রাখা মাছ নয়? কত মাসের আগের মরা, তার কোনও ঠিক আছে? সেই মাছ বারোশো টাকা কেজি দরে কিনিস না? বিদেশের মরা ইলিশ ভাল। আর স্বদেশের মরা জন্তু ভাল নয়? এ কেমন জাতীয়তাবিরোধী মনোভাব! লিখেছেন রবি কর।
রাজ্য প্রশাসন চূড়ান্ত ব্যর্থ। পুলিস ব্যর্থ। নির্বাচন কমিশন ডাঁহা ফেল। হাইকোর্টের ভূমিকায় অনেকে ধন্য ধন্য করছেন। কিন্তু তাঁদের বড়জোর পাসমার্ক দেওয়া যায়। নানা সময় নানা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে এই প্রতিষ্ঠানও। লাগামছাড়া সন্ত্রাসের মুখেও তাঁরা ছিলেন দার্শনিক প্রশ্রয়দাতা। শুরু থেকে কড়া হাতে হাল ধরলে এই অরাজকতা তৈরিই হত না। লিখেছেন রজত সেনগুপ্ত।।
রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির আদিখ্যেতার শেষ নেই। একটা সমীক্ষা করুন, কজন জোড়াসাঁকোয় গিয়েছেন। খাস কলকাতায় হাজারে একজনও পাবেন কিনা সন্দেহ। এই হল রবি ঠাকুরের প্রতি বাঙালির ভালবাসার নমুনা। লিখেছেন সজল মুখার্জি ।।
রবীন্দ্র চেতনা ছড়িয়ে দেওয়ার বদলে রবীন্দ্রনাথকে বন্দী রাখার কাজটাই করেছে বিশ্বভারতী। তাই রবি ঠাকুর বিশ্বকবি তো দূরের কথা, জাতীয় কবিও হতে পারেননি। বাঙালি হয়েই থেকে গিয়েছেন। লিখেছেন স্বরূপ গোস্বামী।