খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ালেন মেসি

এ যেন খাদের কিনার থেকে ফিরে আসা। এভাবেও ফিরে আসা যায়। বিশ্বকাপের শেষ ষোলয় আর্জেন্টিনা। গ্রুপ লিগের শেষ ম্যাচে ২–‌১ গোলে হারিয়ে দিল নাইজেরিয়াকে। এই ম্যাচে জিততেই হত মেসি বাহিনীকে।...

‌স্যাটা বোস হতে রাজি নন প্রসেনজিৎ

ঢাকঢোল পিটিয়ে ঘোষণা হয়েছিল। কিন্তু চৌরঙ্গীকে ঘিরে নানা জটিলতা। প্রসেনজিৎ নাকি স্যাটা বোস করতে রাজি নন। কেন?‌ কার কাছে প্রস্তাব নিয়ে গেলেন সৃজিত?‌

ছেলে–মেয়েকে সাঁতারটা অন্তত শেখান

আটের দশক বা নয়ের দশকেও দশজনের মধ্যে অন্তত সাত–আটজন সাঁতার জানত। গত পনেরো–কুড়ি বছরে ছবিটা যেন একেবারেই বদলে গেছে। স্নান করতে এখন পুকুরে যাওয়ার রেওয়াজটাই কমে গেছে। এখন একশো জন কিশোর বা তরুণের মধ্যে পাঁচজন সাঁতার জানে কিনা সন্দেহ। মন্দারমণির দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন ধীমান সাহা।।

চাই না থ্রি স্টারের তকমা, বাঙালিকে ঘুরতে দিন

সব কটেজকে এমন আকাশছোঁয়া ভাড়ার থ্রি স্টার কটেজ নাই বা করলেন!‌ এই উদ্ভট পরীক্ষা নিরীক্ষা বাঙালিকে আরও পর্যটন বিমুখ করে তুলতে পারে। গুটিকয় অভিজাত পর্যটক বাড়াতে গিয়ে আম বাঙালিকে পর্যটন থেকে দূরে সরিয়ে দেওয়া কি খুব জরুরি?‌ চাই না থ্রি স্টারের তকমা। বাঙালিকে মনের আনন্দে ঘুরতে দিন।। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

পর্যটন নিয়ে মন্ত্রীর ভাবার সময় কোথায়!‌

পর্যটন নিয়ে আদৌ কি সরকার ভাবে?‌ মুখে পর্যটনের প্রসারের কথা বলে হচ্ছে ঠিকই, কিন্তু পর্যটনমন্ত্রীর গুরুত্ব কতটুকু?‌ গত ২ বছরে তাঁর কদিন দক্ষিণবঙ্গে কেটেছে?‌ কী করে শিলিগুড়ি পুরসভা দখল করতে হবে, কীভাবে অন্য দল থেকে আসা লোকের হাতে পতাকা গুঁজে দিতে হবে, সারাক্ষণ এই চেষ্টাতেই মগ্ন। এর বাইরে ভাববেন, সেই সময় কোথায়!‌ লিখেছেন রাজীব চৌধুরি।।

সেই ছাতা ফেরত দেওয়াই হল না

স্মৃতিটুকু থাক। সেলিব্রিটি নয়, আপনার কথা। পাঠকদের নানা অনুভূতির কথা উঠে আসবে এই ফিচারে। কোথাও অতীতকে একটু ছুঁয়ে দেখা। কোথাও হারিয়ে যাওয়া বন্ধুর কথা। ছোটবেলার ভুল, যা আজও তাড়া করে বেড়ায়। সেসব একান্ত ব্যক্তিগত অনুভূতি উজাড় করে দিন। আজ একটি ছাতা ও এক মাস্টারমশাইয়ের কাহিনি।
(ক্লিক করুন, পড়ুন)।

মাস্টারের বিড়ম্বনা

মাস্টার*! ______________ *ডিএ* চাইলে লোভী, *ছুটি* চাইলে ফাঁকিবাজ। দামী *পোষাক* পরলে.. 'এই কী মাস্টারের *ড্রেস* '? সাধারণ *পোষাক* পরলে 'মাস্টারতো,চরম *কিপটে* ।' মাছের বাজারে *দর* করলে 'মাস্টার *জাতটাই* এরকম' যতই...

নেতৃত্বকে অস্বীকার করতে তিনিই শিখিয়েছিলেন

নব্বইয়ের দশক। প্রদেশ কংগ্রেস আর যুব কংগ্রেসের আড়াআড়ি বিভাজন। মুখ দেখাদেখিও নয়। সকালে প্রদেশের কর্মসূচি, তো বিকেলেই যুব কংগ্রেসের পাল্টা কর্মসূচি। নেতৃত্বকে কীভাবে অস্বীকার করতে হয়, তিনিই শিখিয়েছিলেন। আজ তিনিই বলছেন, যুব তৃণমূল যেন বেশি বাড়াবাড়ি না করে। ইতিহাস এভাবেই ফিরে ফিরে আসে। লিখেছেন রক্তিম মিত্র।।

ভাড়া তো বাড়ল, এবার ট্যাক্সি ঠিকঠাক চলুক

এর আগেও অন্তত শতাধিকবার একইরকম অভিজ্ঞতা হয়েছে। নম্বর লিখে পুলিশের কাছে জমা দিয়েছি। আমি নিশ্চিত, কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। এক দুজন ট্যাক্সিচালক রিফিউজ করতেই পারেন। কিন্তু রিফিউজটাই যখন নিয়ম হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে, ট্যাক্সির ওপর প্রশাসনের ন্যূনতম নিয়ন্ত্রণটুকুও নেই। অন্তত কয়েকজনকেও যদি জরিমানা করা হত, যাত্রীদের যদি আশ্বস্ত করা হত, তাহলে এরকম অবস্থা হত না।

মেসি, নেমার, রোনাল্ডো— তিনটেই আস্ত GOAT

অনেকদিন নীরব ছিলেন নন্দ ঘোষ। চারিদিকে এত বিশ্বপাক বিশ্বকাপ আওয়াজ। তিনি ঠিক করলেন, এবার ফুটবল নিয়েই লিখবেন। রাত জেগে খেলা দেখলেন, কাগজ পড়লেন। ফেসবুকে বিশেষজ্ঞদের ভাষণ শুনলেন। লিখে ফেললেন এক কিস্তি।